পাক সংসদে এরদোগানের ভাষণ বর্জন করবে ইমরান খানের পিটিআই
https://parstoday.ir/bn/news/world-i25624-পাক_সংসদে_এরদোগানের_ভাষণ_বর্জন_করবে_ইমরান_খানের_পিটিআই
আগামী সপ্তাহে পাক সংসদের যৌথ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ভাষণ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দল।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১৩, ২০১৬ ১৭:০২ Asia/Dhaka
  • ইমরান খান (মাঝে) ও দলের নেতারা
    ইমরান খান (মাঝে) ও দলের নেতারা

আগামী সপ্তাহে পাক সংসদের যৌথ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ভাষণ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দল।

গতকাল (শনিবার) বানিগালায় পিটিআই সভাপতি ইমরান খানের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে দলের নেতারা এ সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পিটিআই’র ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি বলেন, দুর্নীতির অভিযোগের সম্মুখীন এমন একজন ‘বিতর্কিত’ প্রধানমন্ত্রীর অধীনে অনুষ্ঠেয় কোন যৌথ অধিবেশনে পিটিআই যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী সপ্তাহে দুদিনের সরকারি সফরে এরদোগানের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট যাতে সংসদ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সেজন্য ১৭ নভেম্বর সংসদে একটি বিশেষ যৌথ অধিবেশনের পরিকল্পনা করেছে পাক সরকার।

কোরেশি জানান, পিটিআই তুরস্ককে পাকিস্তানের ‘দায়িত্বশীল বন্ধু’ ও ভাতৃপ্রতীম মুসলিম দেশ হিসেবে বিবেচনা করে। তুর্কি প্রেসিডেন্টের জন্য দলটির অগাধ শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি। তবে পিটিআই নেতা বলেন, সম্প্রতি প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চে শুনানির পর পানামাগেট কেলেংকারির বিষয়ে তার দলের স্বচ্ছ ধারণা হয়েছে। এ অবস্থায় নওয়াজ শরীফের দলের সঙ্গে তারা একই জায়গায় কোনো অধিবশেনে বসবেন না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩