ভারত ও বাংলাদেশের কাছে ‘পাওনা’ ১৫২৫ কোটি রুপি দাবি করবে পাকিস্তান
পাকিস্তান সরকার ভারত ও বাংলাদেশের কাছে কথিত বকেয়া অর্থ দাবি করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের কাছে ৬০০ কোটি রুপি এবং বাংলাদেশের কাছে ৯২১ কোটি রুপি বকেয়া রয়েছে বলে পাক সংবাদপত্রে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
খবরে বলা হয়েছে, পাকিস্তান সরকার দুই দেশের কাছে বকেয়া অর্থের দাবি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের কাছে প্রাপ্য অর্থ, সম্পদসহ অন্যান্য পাওনা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বিবরণ জানাতে দেশটির ব্যাংকসহ সব উন্নয়ন এবং অর্থ সংস্থাকে নির্দেশ দিয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান।
বাংলাদেশ ও ভারতের কাছে প্রাপ্য অর্থের চূড়ান্ত তালিকা তৈরির জন্য এ নির্দেশ দেয়া হয়। স্টেট ব্যাংক অব পাকিস্তান বা এসবিপি’র হিসাবে দুই দেশের কাছে পাকিস্তানের পাওনা অর্থের পরিমাণ ১৫২৫ কোটি রুপি। এর মধ্যে ভারতের কাছে বকেয়ার পরিমাণ ৬০০ কোটি রুপি এবং বাংলাদেশের কাছে ৯২১ কোটি রুপি বলে খবরে দাবি করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫