প্রথম তাজা গুলির মহড়া চালালো চীনা বিমানবাহী রণতরী
https://parstoday.ir/bn/news/world-i28411-প্রথম_তাজা_গুলির_মহড়া_চালালো_চীনা_বিমানবাহী_রণতরী
এই প্রথম বিমানবাহী রণতরী নিয়ে গঠিত চীনা নৌবহর তাজা গুলির মহড়া চালিয়েছে। দেশটি শক্তি প্রদর্শনের লক্ষ্যে উত্তর-পূর্বাঞ্চলের সাগরে এ মহড়া চালিয়েছে। আমেরিকার সঙ্গে যখন দেশটির বাকযুদ্ধ তুঙ্গে তখন এ মহড়া চালানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৬ ১৪:১২ Asia/Dhaka

এই প্রথম বিমানবাহী রণতরী নিয়ে গঠিত চীনা নৌবহর তাজা গুলির মহড়া চালিয়েছে। দেশটি শক্তি প্রদর্শনের লক্ষ্যে উত্তর-পূর্বাঞ্চলের সাগরে এ মহড়া চালিয়েছে। আমেরিকার সঙ্গে যখন দেশটির বাকযুদ্ধ তুঙ্গে তখন এ মহড়া চালানো হলো।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমানবাহী রণতরী ছাড়াও মহড়ায় কয়েক ডজন যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। পূর্ব চীনের বোহাই সাগরে কয়েক দিন আগে এ মহড়া হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

এই প্রথম চীনের নিজের তৈরি বিমানবাহী রণতরী "লিয়াওনিং" তাজা গুলির মহড়ায় অংশ নিয়েছে। বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজগুলো আকাশ থেকে আকাশে, আকাশ থেকে সাগরে ও সাগর থেকে আকাশে যুদ্ধের মহড়া চালিয়েছে। এ মহড়ায় গাইডেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, অস্ত্রের সক্ষমতা পরীক্ষা করে দেখার পাশাপাশি সেনাদের প্রশিক্ষণ দেয়াই ছিল মহড়ার প্রধান উদ্দেশ্য।#

পার্সটুডে/মূসা রেজা/১৬