আইএসআইএলে আমার আত্মীয়রাও যোগ দিয়েছে: ফিলিপাইনের প্রেসিডেন্ট
-
কমান্ডোদের ব্রিফিং করছেন দুতের্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসআইএলে তার কয়েক জন আত্মীয়-স্বজনও যোগ দিয়েছে। রাশিয়ার স্পুৎনিক নিউজ এ খবর দিয়েছে।
দুতের্তে আরও বলেছেন, " আমি জানতে পেরেছি মিন্দানাও দ্বীপে আমার জ্ঞাতি ভাইদের কয়েকজন দায়েশে যোগ দিয়েছে। তবে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তাদেরকেও ধ্বংস করে দেয়া হবে।"
সম্প্রতি ফিলিপাইনে দায়েশ অন্তত দু'দফা সন্ত্রাসী হামলা চালানোর পর এসব কথা বললেন দুতের্তে। দুতের্তে ক্ষমতা গ্রহণের পর গত কয়েক মাসে আমেরিকার নানা কর্মকাণ্ডের সমালোচনা করে আলোড়ন সৃষ্টি করেছেন।
একইসঙ্গে তিনি মাদক চোরাচালান ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। বিভিন্ন নিরপেক্ষ সূত্রের তথ্য অনুযায়ী, ফিলিপাইন সরকারের মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত অন্তত ছয় হাজার ব্যক্তি প্রাণ হারিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫