কাবুলে জোড়া বোমা হামলায় নিহত ৩৮, আহত ৭২
https://parstoday.ir/bn/news/world-i30619-কাবুলে_জোড়া_বোমা_হামলায়_নিহত_৩৮_আহত_৭২
আফগানিস্তানে রাজধানী কাবুলে জোড়া বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হয়েছে। কাবুলের সংসদ সংলগ্ন একটি ব্যস্ত এলাকায় আজ(মঙ্গলবার) এ বোমা হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০১৭ ২০:১৩ Asia/Dhaka
  • হামলার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়
    হামলার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আফগানিস্তানে রাজধানী কাবুলে জোড়া বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হয়েছে। কাবুলের সংসদ সংলগ্ন একটি ব্যস্ত এলাকায় আজ(মঙ্গলবার) এ বোমা হামলা চালানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, হতাহতদের বেশির ভাগই বেসামরিক ব্যক্তি। আজকের হামলার দায়িত্ব স্বীকার করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

আফগান সংসদের আহত এক প্রহরী জানিয়েছেন, প্রথমে এক ব্যক্তি শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটালে নিরীহ শ্রমিকদের অনেকে হতাহত হয়। দ্বিতীয়টি গাড়ি বোমা ছিল বলে জানান তিনি। রাস্তার অপর পাশে গাড়িটি পার্ক করে রাখা ছিল।

প্রথম বোমা হামলার পর আহতদের সহায়তা করতে ছুটে আসা চার আফগান পুলিশ দ্বিতীয় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।

এদিকে, রাজধানী কাবুলের জোড়া বোমা হামলার কয়েক ঘণ্টা আগে হেলমান্দ প্রদেশের রাজধানী লশকর গা’তে আত্মঘাতী তালেবান বোমা হামলায় অন্তত ৭ ব্যক্তি নিহত হয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১০