রুশ বিমানবাহী রণতরীর বিমানবহর সিরিয়ায় ১০০০ সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস করেছে
https://parstoday.ir/bn/news/world-i32315-রুশ_বিমানবাহী_রণতরীর_বিমানবহর_সিরিয়ায়_১০০০_সন্ত্রাসী_লক্ষ্যবস্তু_ধ্বংস_করেছে
রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেতসভের বিমানবহর সিরিয়ায় এক হাজার সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৭ ২১:১০ Asia/Dhaka
  • রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেতসভের বিমানহবরের অংশ বিশেষ
    রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেতসভের বিমানহবরের অংশ বিশেষ

রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেতসভের বিমানবহর সিরিয়ায় এক হাজার সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রথম রুশ নৌবাহিনীর রণতরীকে সরাসরি যুদ্ধ অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের সদর দফতর, নিয়ন্ত্রণ কেন্দ্র, সন্ত্রাসীগোষ্ঠী, সামরিক সরঞ্জাম এবং সন্ত্রাসীদের শক্তিশালী ঘাটির বিরুদ্ধে এসব অভিযান বিমানবাহী রণতরী থেকে সরাসরি চালানো হয়েছে।

অ্যাডমিরাল কুজেনেতসভ বিমান চালকরা  ৪২০টির বেশি অভিযান চালিয়েছে। এর মধ্যে ১৭৭টি চালানো হয় রাতে। অ্যাডমিরাল কুজেনেতসভ মোতায়েন ৪০টির বেশি যুদ্ধবিমান এসব অভিযানে অংশ নিয়েছে।

মিশন শেষে রাশিয়া ফিরছে বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেতসভ।#

পার্সটুডে/মূসা রেজা/৩