জার্মান সাপ্তাহিকের প্রচ্ছদ-চিত্র: ‘লেডি লিবার্টি’র ঘাতক ট্রাম্প!
https://parstoday.ir/bn/news/world-i32325-জার্মান_সাপ্তাহিকের_প্রচ্ছদ_চিত্র_লেডি_লিবার্টি’র_ঘাতক_ট্রাম্প!
ইউরোপের সর্ববৃহৎ সাপ্তাহিক ডার স্পেইগেলের সর্বশেষ প্রচ্ছদ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ প্রচ্ছদে ‘লেডি লিবার্টি'’ ঘাতক হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ০৫:২৫ Asia/Dhaka
  • ডার স্পেইগেলের প্রচ্ছদ চিত্র
    ডার স্পেইগেলের প্রচ্ছদ চিত্র

ইউরোপের সর্ববৃহৎ সাপ্তাহিক ডার স্পেইগেলের সর্বশেষ প্রচ্ছদ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ প্রচ্ছদে ‘লেডি লিবার্টি'’ ঘাতক হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়েছে।

প্রচ্ছদ চিত্রে দেখা যাচ্ছে,  ‘লেডি লিবার্টি’র খণ্ডিত মাথা এক হাতে এবং অন্য হাতে রক্তাক্ত ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প। খণ্ডিত মাথা থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে- এমন চিত্রও ডার স্পেইগেলের অন লাইন সংস্করণে ফুটিয়ে তোলা হয়েছে।

দৃশ্যত, ইরানসহ সাত মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ট্রাম্পের নির্দেশকে কেন্দ্র করে এ প্রচ্ছদ-চিত্র এঁকেছে সাপ্তাহিকীটি। সাধারণভাবে এ নির্দেশকে ‘মুসলিম নিষেধাজ্ঞা’ হিসেবে দেখা হচ্ছে। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ হচ্ছে এবং বেশকিছু মামলা হয়েছে।

এদিকে, ডার স্পেইগেলের প্রচ্ছদ চিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একে নিজের মতো করেও তুলে ধরেছেন অনেকে। অর্থাৎ প্রচ্ছদ চিত্রকে আপন মনের মাধুরী মিশিয়ে নতুনভাবেও প্রকাশ করেছেন অনেকে।

ডার স্পেইগেলের প্রচ্ছদ চিত্র

এই প্রথম নয় এর আগেও ট্রাম্পকে নিয়ে ব্যাঙ্গ প্রচ্ছদ চিত্র প্রকাশ করেছে জার্মানির এ সাপ্তাহিক। অবশ্য, সে প্রচ্ছদ সামাজিক যোগাযোগের মাধ্যমে এত আলোড়ন তুলতে পারে নি।#

'ট্রাম্পকে নিয়ে জার্মান সাপ্তাহিকে আরো ব্যাঙ্গ প্রচ্ছদ চিত্র '

পার্সটুডে/মূসা রেজা/৪