ভারতে আটক ‘গোয়েন্দা’ কবুতর পাকিস্তানে পালিয়ে গেছে!
https://parstoday.ir/bn/news/world-i32773-ভারতে_আটক_গোয়েন্দা’_কবুতর_পাকিস্তানে_পালিয়ে_গেছে!
ভারতের এক পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, চলতি সপ্তাহে আটক ‘গোয়েন্দা’ কবুতর পালিয়ে পাকিস্তানে চলে গেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ০৮:৩৫ Asia/Dhaka
  • ভারতে আটক ‘গোয়েন্দা’ কবুতর পাকিস্তানে পালিয়ে গেছে!

ভারতের এক পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, চলতি সপ্তাহে আটক ‘গোয়েন্দা’ কবুতর পালিয়ে পাকিস্তানে চলে গেছে।

পাঞ্জাবের সিরিগঙ্গানগর জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভারতের ইংরেজি দৈনিক 'ইন্ডিয়ান এক্সপ্রেস' জানিয়েছে, পাঞ্জাব পুলিশের হেড কনস্টেবলের কাজে ঢিলেমির কারণে পাকিস্তানের ‘গোয়েন্দা' কবুতরটি পালানোর সুযোগ পায়। কৌতূহলের বশবর্তী হয়ে হেড কনস্টেবল খাঁচা খুললে কবুতরটি উড়ে যায়। ভারতীয় কর্মকর্তারা মনে করছেন, কবুতরটি পাকিস্তানেই চলে গেছে।

এর আগে ভারত দাবি করেছিল, গুপ্তচরবৃত্তি চালানোর কাজে কবুতর ব্যবহার করছে পাকিস্তান। গত বছরের মে মাসে উর্দু বার্তা লেখা একটি গোয়েন্দা কবুতর পাঠানকোটে আটক করা হয়েছিল। এছাড়া, গত নভেম্বরের শেষ দিকে বামিয়াল গ্রাম থেকে একই রকম বার্তাসহ আরেকটি কবুতর আটকের দাবি করা হয়। কবুতরটি যাতে চলে যেতে না পারে সেজন্য আটক কবুতরটির ডানাও ছেঁটে দেয়া হয়েছিল তখন।# 

পার্সটুডে/মূসা রেজা/১১