উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i32885-উ._কোরিয়ার_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_জরুরি_বৈঠকে_বসছে_জাতিসংঘ
উত্তর কোরিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর জরুরি বৈঠকে বসার ঘোষণা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান গতকাল (রোববার) জরুরি বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছে। দেশগুলো অভিযোগ তুলেছে, উত্তর কোরিয়া গতকাল (রোববার) যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১০:০২ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)

উত্তর কোরিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর জরুরি বৈঠকে বসার ঘোষণা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান গতকাল (রোববার) জরুরি বৈঠক অনুষ্ঠানের অনুরোধ জানিয়েছে। দেশগুলো অভিযোগ তুলেছে, উত্তর কোরিয়া গতকাল (রোববার) যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গতকাল পশ্চিমাঞ্চলীয় কুসং শহর থেকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটি ছোঁড়ে এবং ৫০০ কিলোমিটার পথ পেরিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। আজ  উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং সফলভাবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যম-দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

বার্তা সংস্থাটি বলেছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন দেশটির নেতা কিম জং-উন। তিনি বলেছেন, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হওয়ার অর্থ হচ্ছে- দেশকে এটা আরো অনেক বেশি শক্তি যোগাবে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়া উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩