‘পাকিস্তান-আফগানিস্তান অভিন্ন শত্রু সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়বে’
https://parstoday.ir/bn/news/world-i33288-পাকিস্তান_আফগানিস্তান_অভিন্ন_শত্রু_সন্ত্রাসবাদের_বিরুদ্ধে_একযোগে_লড়বে’
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, তার দেশ এবং আফগানিস্তান অভিন্ন শত্রু সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াই করবে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে এ কথা জানান হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ০৫:৫২ Asia/Dhaka
  • ‘পাকিস্তান-আফগানিস্তান অভিন্ন শত্রু সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়বে’

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, তার দেশ এবং আফগানিস্তান অভিন্ন শত্রু সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াই করবে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে এ কথা জানান হয়েছে।

পাক সেনাসদর দফতরে জেনারেল বাজওয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, সব ধরনের সন্ত্রাসবাদসহ অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে পাক-আফগান সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ছাড়া, সন্ত্রাসীদের আন্ত-সীমান্ত চলাচল বন্ধে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আরো কার্যকর সমন্বয়ের জন্যও নির্দেশ দেন তিনি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর তৎপরতার লক্ষ্যে পারস্পরিক সমন্বয় আরো জোরদার করার আফগান কর্তৃপক্ষের প্রস্তাবকে স্বাগতও জানান তিনি।

সম্প্রতি পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হওয়াকে কেন্দ্র করে আফগানিস্তান সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে দেখা মাত্র গুলিরও নির্দেশ দিয়েছে পাকিস্তান।#

পার্সটুডে/মূসা রেজা/২১