‘জার্মানিতে শরণার্থীদের বিরুদ্ধে দৈনিক ১০টি করে হামলার ঘটনা ঘটছে’
https://parstoday.ir/bn/news/world-i33638-জার্মানিতে_শরণার্থীদের_বিরুদ্ধে_দৈনিক_১০টি_করে_হামলার_ঘটনা_ঘটছে’
জার্মানিতে শরণার্থীদের ওপর হামলার ঘটনা প্রতিদিনই বাড়ছে এবং গড়ে দেশটিতে শরণার্থীদের বিরুদ্ধে দৈনিক ১০টি করে হামলার ঘটনা ঘটছে। জার্মানির সংসদে দেয়া লিখিত জবাবে এ তথ্য দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ০৮:০৯ Asia/Dhaka
  • ‘জার্মানিতে শরণার্থীদের বিরুদ্ধে দৈনিক ১০টি করে হামলার ঘটনা ঘটছে’

জার্মানিতে শরণার্থীদের ওপর হামলার ঘটনা প্রতিদিনই বাড়ছে এবং গড়ে দেশটিতে শরণার্থীদের বিরুদ্ধে দৈনিক ১০টি করে হামলার ঘটনা ঘটছে। জার্মানির সংসদে দেয়া লিখিত জবাবে এ তথ্য দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, গত বছর জার্মানিতে শরণার্থীদের বিরুদ্ধে সাড়ে তিন হাজারের বেশি হামলা হয়েছে। এতে ৪৩ শিশুসহ অন্তত ৫০০ ব্যক্তি আহত হয়েছে।

এতে, আরো বলা হয়েছে ২৫৪৫টি হামলা হয়েছে সরাসরি শরণার্থীদের বিরুদ্ধে আর ৯৮৮ হামলা হয়েছে শরণার্থীদের আবাসিক ভবনের বিরুদ্ধে। পুলিশের পরিসংখ্যানের ভিত্তিতে দেখা যায় জার্মানিতে গত বছর দৈনিক গড়ে ১০টি করে শরণার্থী বিরোধী হামলা হয়েছে। অথচ দেশটিতে ২০১৫ সালে শরণার্থীদের বিরুদ্ধে এক হাজার এবং তার আগের বছর মাত্র ১৯৯টি হামলার ঘটনা ঘটেছিল। জার্মানিতে শরণার্থী বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে হামলার ঘটনাও বাড়ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭