মালয়েশিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করুন: উ. কোরিয়াকে নাজিব রাজাক
https://parstoday.ir/bn/news/world-i34422-মালয়েশিয়ার_নাগরিকদের_নিরাপত্তা_নিশ্চিত_করুন_উ._কোরিয়াকে_নাজিব_রাজাক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছেন, সে দেশে আটকে পড়া মালয়েশিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পিয়ংইয়ং সরকারের। দু দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের কারণে উত্তর কোরিয়ায় বহুসংখ্যক মালয়েশিয় নাগরিক আটকা পড়ার পর এ সতর্কবাণী উচ্চারণ করলেন নাজিব রাজাক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০১৭ ১৩:২১ Asia/Dhaka
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক
    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছেন, সে দেশে আটকে পড়া মালয়েশিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পিয়ংইয়ং সরকারের। দু দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের কারণে উত্তর কোরিয়ায় বহুসংখ্যক মালয়েশিয় নাগরিক আটকা পড়ার পর এ সতর্কবাণী উচ্চারণ করলেন নাজিব রাজাক।

তিনি আজ (রোববার) বলেন, “আপনারা আমাদের প্রতি সম্মান দেখান এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা দিন।” মালয়েশিয়ার নাগরিকদের উত্তর কোরিয়া ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করার পর নাজিব রাজাক এ কথা বললেন। তিনি বলেন, মালয়েশিয়া সম্মান পেলে সেও অন্যকে সম্মান করবে।

গত ১৩ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম মালয়েশিয়ায় নিহত হওয়ার পর দু দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। দু দেশ পরস্পরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। এছাড়া,  উত্তর কোরিয়া সরকার মালয়েশিয়ার নয় নাগরিককে দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর বিপরীতে কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার এক কূটনীতিকসহ আট নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩