মার্কিন আহ্বানকে রাজনৈতিক বাগাড়ম্বর বলল পাক সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i36410-মার্কিন_আহ্বানকে_রাজনৈতিক_বাগাড়ম্বর_বলল_পাক_সেনাবাহিনী
পাকিস্তানকে সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচারে লড়াই করার যে আহ্বান আমেরিকা জানিয়েছে তাকে রাজনৈতিক বাগাড়ম্বর বলে প্রত্যাখ্যান করেছে পাক সেনাবাহিনী।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১৮, ২০১৭ ০৮:০১ Asia/Dhaka
  • মার্কিন আহ্বানকে রাজনৈতিক বাগাড়ম্বর বলল পাক সেনাবাহিনী

পাকিস্তানকে সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচারে লড়াই করার যে আহ্বান আমেরিকা জানিয়েছে তাকে রাজনৈতিক বাগাড়ম্বর বলে প্রত্যাখ্যান করেছে পাক সেনাবাহিনী।

একদিনের অঘোষিত সফরে ইসলামাবাদ গিয়ে পাক নেতৃত্বকে এ বার্তা পৌঁছে দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল এইচ আর ম্যাকমাস্টার।

সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচারে লড়াই করার মার্কিন আহ্বানের বিষয়ে প্রশ্ন করা হলে পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর একে রাজনৈতিক বাগাড়ম্বর বলে নাকচ করে দেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বিজ্ঞ সদস্যরা সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পাকিস্তানের অবদান স্বীকার করেন।

সফরে জেনারেল ম্যাকমাস্টার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, পাক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা  লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) নাসের জানজুয়া এবং সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

‘শলা-পরামর্শের’ জন্য এ অঞ্চল সফর করেন জেনারেল ম্যাকমাস্টার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আফগানিস্তান বিষয়ক নীতি চূড়ান্ত করার আগে এ সফর করলেন তিনি। মার্কিন নতুন প্রশাসন ওয়াশিংটনের ক্ষমতা গ্রহণ করার পর এই প্রথম পাকিস্তান সফর করলেন মার্কিন কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা। অবশ্য ইসলামাবাদ সফরে যাওয়ার আগে  পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে আভাস দিয়েছিলেন জেনারেল ম্যাকমাস্টার।#

পার্সটুডে/মূসা রেজা/১৮