সংবাদপত্রের কাছে খবর ফাঁস করে দেয়ার দায়ে পদচ্যুত নওয়াজের সহযোগী
এপ্রিল ২৯, ২০১৭ ১৪:০৬ Asia/Dhaka
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী তারিক ফাতেমিকে অপসারণ করা হয়েছে। কথিত স্পর্শকাতর সংবাদ পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের কাছে ফাঁস করে দেয়ার অভিযোগে তাকে অপসারণ করা হয়।
তদন্ত কমিটির সুপারিশ প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অনুমোদন করার পর তাকে অপসারণ করা হয়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর ডন ফাঁস করে দেয়ার পর গত বছর এ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিনা অনুমতিতে বৈঠকের খবর ডনের কাছে ফাঁস করে দিয়েছিলেন ফাতেমি। এদিকে এ খবর প্রকাশের সঙ্গে জড়িত দৈনিক ডন এবং তার সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি অল পাকিস্তান নিউজপেপার্স সোসাইটি বা এপিএনএস’এর কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন নওয়াজ।#
পার্সটুডে/মূসা রেজা/২৯
ট্যাগ