তুরস্ক থেকে জার্মান সেনা প্রত্যাহার প্রশ্নে ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত
https://parstoday.ir/bn/news/world-i38910-তুরস্ক_থেকে_জার্মান_সেনা_প্রত্যাহার_প্রশ্নে_২_সপ্তাহের_মধ্যে_সিদ্ধান্ত
তুরস্কের ইনজারলিক সামরিক ঘাঁটি থেকে জার্মান সেনা প্রত্যাহার প্রশ্নে আগামী দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বার্লিন। সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের এ ঘাঁটিতে জার্মানির একদল সংসদ সদস্যকে তুর্কি সরকার প্রবেশের অনুমতি না দেয়ার পর জার্মানি ইনজারলিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৭ ২০:১৫ Asia/Dhaka
  • ইনজারলিক সামরিক ঘাঁটিতে সেনাদের সঙ্গে কথা বলছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী (২১ জানুয়ারির ছবি)
    ইনজারলিক সামরিক ঘাঁটিতে সেনাদের সঙ্গে কথা বলছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী (২১ জানুয়ারির ছবি)

তুরস্কের ইনজারলিক সামরিক ঘাঁটি থেকে জার্মান সেনা প্রত্যাহার প্রশ্নে আগামী দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বার্লিন। সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের এ ঘাঁটিতে জার্মানির একদল সংসদ সদস্যকে তুর্কি সরকার প্রবেশের অনুমতি না দেয়ার পর জার্মানি ইনজারলিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিষয়টি নিয়ে আমরা এখনো তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা করছি এবং মধ্য জুন নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

গত ১৫ মে জার্মানির ওই সংসদ সদস্যদেরকে ইনজারলিক ঘাঁটিতে সে দেশের সেনাদের সঙ্গে দেখা করার বিষয়টি আটকে দেয়। এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। ইনজারলিক ঘাঁটিতে জার্মানির প্রায় ২৫০ জন সেনা মোতায়েন করা রয়েছে। জার্মানি ও তুরস্ক দুটিই ন্যাটো সামরিক জোটের সদস্য।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮