আফগান প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ; পুলিশের গুলিতে নিহত ৮
https://parstoday.ir/bn/news/world-i39236-আফগান_প্রেসিডেন্টের_পদত্যাগ_দাবিতে_বিক্ষোভ_পুলিশের_গুলিতে_নিহত_৮
আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকার-বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত আট ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার কাবুলের কূটনৈতিক এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণে ৯০ জন নিহত ও ৩৫০ ব্যক্তি আহত হওয়ার পর এ বিক্ষোভ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০১৭ ১৪:২১ Asia/Dhaka
  • কাবুলে বিক্ষোভ
    কাবুলে বিক্ষোভ

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকার-বিরোধী বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত আট ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার কাবুলের কূটনৈতিক এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণে ৯০ জন নিহত ও ৩৫০ ব্যক্তি আহত হওয়ার পর এ বিক্ষোভ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

আজ (শুক্রবার) কাবুলে অন্তত এক হাজার বিক্ষোভকারী বিস্ফোরণস্থলের কাছে জার্মান দূতাবাসের সামনে প্রতিবাদে নামেন। এ সময় তারা প্রেসিডেন্ট আশরাফ গণির পদত্যাগের দাবিতে মিছিল করতে থাকেন। পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষেভকারীরা মিছিল করতে গেলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালায়। এতে অন্তত আট ব্যক্তি নিহত হন।

আবদুল হাফিজ মানসুর নামে এক সংসদ সদস্য নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। আফগান গণমাধ্যমের খবর অনুসারে, দেশটির একজন সংসদ সদস্যের ছেলে সালেম ইজাদ্দারও গুলিতে মারা গেছেন। পুলিশের গুলির পর বিক্ষাভকারীরা সহিংস হয়ে ওঠে এবং সংঘর্ষে অন্তত চার পুলিশ আহত হয়।

দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আশরাফ গণি ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহকে দায়ী করেন। তারা বোমা হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারও দাবি করেছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২