পেন্টাগনের প্রতিবেদনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নাকচ করল চীন
মার্কিন কংগ্রেসে পেশ করা পেন্টাগনের প্রতিবেদনকে বেইজিং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নাকচ করে দিয়েছে। এ প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানে ভবিষ্যতে চীনের ঘাঁটি নির্মাণের সম্ভাবনা রয়েছে। আফ্রিকার জিবুতিতে ঘাঁটি স্থাপনের পর চীন বিদেশে আরো ঘাঁটি নির্মাণ করবে বলেও এতে পূর্বাভাষ দেয়া হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং আজ(বুধবার) নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময়ে বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত প্রতিবেদন বেইজিংয়ের নজরে এসেছে। এতে সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে এবং চীনের জাতীয় প্রতিরক্ষা উন্নয়ন সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে।
এ ছাড়া জল্পনা-কল্পনা সম্পর্কে মন্তব্য কোনো বক্তব্য দিতে অস্বীকার করে তিনি বলেন, চীন ও পাকিস্তানের মধ্য বন্ধুত্বপূর্ণ সহযোগিতার লক্ষ্য কোনো তৃতীয় দেশ নয়।#
পার্সটুডে/মূসা রেজা/৭