রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় মারকেলও উদ্বিগ্ন
https://parstoday.ir/bn/news/world-i40360-রাশিয়ার_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞায়_মারকেলও_উদ্বিগ্ন
রাশিয়ার ওপর নতুন করে মার্কিন সিনেট নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করার পর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। মারকেলের মুখপাত্র স্টেফেন সেইবার্ট এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৭, ২০১৭ ১২:৩১ Asia/Dhaka
  • জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল
    জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল

রাশিয়ার ওপর নতুন করে মার্কিন সিনেট নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করার পর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। মারকেলের মুখপাত্র স্টেফেন সেইবার্ট এ কথা জানিয়েছেন।

গতকাল (শুক্রবার) তিনি বলেন, চ্যান্সেলর মারকেল উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার উদ্বেগের বহিঃপ্রকাশ ঘটেছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্নের যৌথ বিবৃতিতে। সেইবার্ত বলেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ তুলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে কিন্তু আশ্চর্যজনক হলো তা ইউরোপের প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। যে নিষেধাজ্ঞা তৃতীয় কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করবে তা আরোপ করা উচিত নয়।

গতকাল জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও অস্ট্রিয়ার চ্যান্সেলর যৌথ বিবৃতিতে বলেছেন, রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করে আরোপিত নিষেধাজ্ঞা জার্মানি, অস্ট্রিয়া এবং ইউরোপের অন্যান দেশের জন্য হুমকি হলে তা মেনে নেয়া হবে না। মার্কিন সিনেটের প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থি হিসেবে আখ্যায়িত করেন তারা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭