চীনা বিমানের সামরিক অনুশীলন সহজ ভাবে মেনে নিন: টোকিওকে বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i42210-চীনা_বিমানের_সামরিক_অনুশীলন_সহজ_ভাবে_মেনে_নিন_টোকিওকে_বেইজিং
চীনা বিমান বাহিনীর সামরিক অনুশীলনকে সহজ ভাবে মেনে নেয়ার জন্য টোকিওর প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৭ ০৭:১৬ Asia/Dhaka
  • সিয়ান এইচ-৬ বোমারু বিমান
    সিয়ান এইচ-৬ বোমারু বিমান

চীনা বিমান বাহিনীর সামরিক অনুশীলনকে সহজ ভাবে মেনে নেয়ার জন্য টোকিওর প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

জাপানের দুই দ্বীপের ওপর দিয়ে চীনা বোমারু বিমান সিয়ান এইচ-৬সহ যুদ্ধবিমান বহরের উড়ে যাওয়ার ঘটনাকে ‘নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে দাবি করে এ আহ্বান জানায় চীন।  বেইজিং বলেছে, এ ধরণের অনুশীলনে টোকিওর অভ্যস্ত হয়ে ওঠা উচিত। এর আগে জাপান এ ঘটনাকে ‘অস্বাভাবিক হিসেবে দাবি করে যে বিবৃতি দিয়েছিল তারই জবাবে এ কথা বলেছে চীন।

জাপানি দ্বীপ মাইয়াকা এবং ওকিনওয়ার মধ্যবর্তী প্রণালীর আকাশসীমা দিয়ে চলাচল করেছে সিয়ান এইচ-৬ বোমারু বিমানসহ চীনা যুদ্ধবিমান বহর। জাপান এ ঘটনাকে ‘অস্বাভাবিক বলে উল্লেখ করে প্রতিবাদ জানানোর পরই চীন বলে, বৈধ ভাবেই ওই আকাশসীমা দিয়ে উড়েছে চীনা যুদ্ধবিমানের বহর। ভবিষ্যতে এ ধরণের অনুশীলন আরো ঘটতে পারে বলেও আভাস দেয় চীন।

বেইজিং বলেছে, ওই প্রণালীর আকাশসীমা দিয়ে বৈধ ভাবেই উড়েছে চীনা সামরিক বিমান। প্রয়োজনে ভবিষ্যতে খোলা সাগরে ও রকম আরো অনুশীলন চালানো হতে পারে বলে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গাওকিং জানান। জাপানকে বিষয়টি মেনে নেয়ার এবং এ নিয়ে সহজ ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করার উপদেশও দেন তিনি।

এদিকে, চীন স্বীকার করেছে যে খোলা সাগরে একাধিক মহড়া চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এর মধ্যে তাইওয়ান ও ফিলিপাইনের মধ্যবর্তী বাশি প্রণালীও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মহড়ায় চীনের এইচ-৬কে বোমারু বিমানসহ নানা ধরণের বিমান অংশ নিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬