চীনা নৌবাহিনী ঠেকাতে সুপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত হবে জাপানি যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/world-i43256-চীনা_নৌবাহিনী_ঠেকাতে_সুপারসনিক_ক্ষেপণাস্ত্র_সজ্জিত_হবে_জাপানি_যুদ্ধবিমান
চীনের নৌবাহিনীর পক্ষ থেকে বেড়ে চলা হুমকি ঠেকাতে জাপানের জঙ্গিবিমানকে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন 'সুপারসনিক' ক্ষেপণাস্ত্র সজ্জিত করা হবে। এ খবর দিয়েছে জাপানের সংবাদপত্র ইউমিউরি শিম্বুন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৭ ০৮:৩২ Asia/Dhaka
  • চীনা নৌবাহিনী ঠেকাতে সুপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত হবে জাপানি যুদ্ধবিমান

চীনের নৌবাহিনীর পক্ষ থেকে বেড়ে চলা হুমকি ঠেকাতে জাপানের জঙ্গিবিমানকে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন 'সুপারসনিক' ক্ষেপণাস্ত্র সজ্জিত করা হবে। এ খবর দিয়েছে জাপানের সংবাদপত্র ইউমিউরি শিম্বুন।

পূর্ব চীন সাগরসহ অন্যান্য এলাকায় জাপান এ ধরণের হুমকির মুখে পড়ছে বলে খবরে দাবি করা হয়েছে। জাহাজ বিধ্বংসী এক্সএএসএম-৩ ক্ষেপণাস্ত্র এখনো নির্মাণাধীন রয়েছে। আগামী অর্থ বছরের মধ্যে এরকম শত শত ক্ষেপণাস্ত্রের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের অনুরোধ করছে জাপানের সামরিক পরিকল্পনাকারীরা। দৈনিকটি বলেছে, মিৎসুবিশি এফ-২ জঙ্গিবিমানে দু’টি করে এ ক্ষেপণাস্ত্র বসানো হবে।

এছাড়া, এফ-৩৫ যুদ্ধবিমানের জন্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র সংগ্রহের চেষ্টা করছে টোকিও। মার্কিন লকহিড মার্টিনের কাছ থেকে এফ-৩৫ বিমান কেনার চুক্তি করেছে বা কিনতে সম্মত হয়েছে জাপান। জাপানের কাছে ৪২টি এফ-৩৫এস বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/১