পরমাণু বোমারু বিমান টিইউ-১৬০’য়ের আধুনিকায়ন সম্পন্ন করল রাশিয়া
রাশিয়া পরমাণু বোমা বহনে সক্ষম দূরপাল্লার বোমারু বিমান তুপোলেভ –টিইউ-১৬০’য়ের আধুনিকায়ন সম্পন্ন করেছে। রুশ কৌশলগত বোমারু বিমান বহরকে নতুন করে শক্তিশালী করার জন্য চলতি বছরের গোড়ার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেয়া নির্দেশের ভিত্তিতে এটি করা হয়।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, গুরুত্বপূর্ণ আধুনিকায়নের প্রথম পর্ব শেষ করার পর বিমানটি গ্রহণ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ন্যাটোর কাছে এ বিমান ব্ল্যাকজেট সাংকেতিক নামে পরিচিত।
এ ছাড়া, আধুনিকায়ন শেষ করার পর দুইটি টিইউ-৯৫(বিয়ার) বোমারু বিমানসহ শব্দের চেয়ে গতিশীল টিইউ-২২এম বিমানও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। ভূমি এবং আকাশে এ সব বিমানের পুরো পরীক্ষা শেষ করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
২০১৫ সাল থেকে সিরিয়ায় সন্ত্রাসী অবস্থানে অভিযান চালাতে তিন বোমারু বিমানের বহর ব্যবহার করেছে রাশিয়া। দামেস্কের আমন্ত্রণে এ অভিযান শুরু করছিল রাশিয়া।
টিইউ-১৬০ এবং টিইউ-২২এম সোভিয়েত আমলে তৈরি পরমাণু বোমা বহনে সক্ষম বোমারু বিমান। এ ছাড়া, এ দুই বিমানই বসানো আছে পরমাণু অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণান্ত্র। টিইউ-১৬০কে বিশ্বের সবচেয়ে বড় এবং ভারি যুদ্ধ বিমান হিসেবে গণ্য করা হয়। এ ছাড়া, বর্তমানে যে সব বোমারু বিমান ব্যবহার হচ্ছে তার মধ্যে এটাই সবচেয়ে দ্রুতগামী।#
পার্সটুডে/মূসা রেজা/১