কাশ্মিরে প্রয়োজনে পাকিস্তান সীমান্তের ভেতরে হামলার হুমকি দিল ভারত
https://parstoday.ir/bn/news/world-i45413-কাশ্মিরে_প্রয়োজনে_পাকিস্তান_সীমান্তের_ভেতরে_হামলার_হুমকি_দিল_ভারত
ভারতের উত্তরাঞ্চলীয় কমান্ডার লে জেনারেল দেবরাজ আন্বু বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্ত অতিক্রম করে শত্রুর ওপর হামলা চালাবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ০৭:১৪ Asia/Dhaka
  • কাশ্মিরে প্রয়োজনে পাকিস্তান সীমান্তের ভেতরে হামলার হুমকি দিল ভারত

ভারতের উত্তরাঞ্চলীয় কমান্ডার লে জেনারেল দেবরাজ আন্বু বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্ত অতিক্রম করে শত্রুর ওপর হামলা চালাবে।

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে উল্লেখ করে সীমান্ত বিরোধের ক্ষেত্রে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি পাকিস্তানকে সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ করতেও বলেন তিনি।

তিনি বলেন, প্রয়োজন মনে করলেই ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে হামলা চালাতে পারবে। গত বছরের বিতর্কিত সার্জিক্যাল হামলার কথা উল্লেখ করে তিনি বলেন,এ থেকে বোঝা যাচ্ছে ভারতীয় বাহিনী চাইলেই নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করতে পারে; এটি এমন কোনো রেখা নয় যা অতিক্রম করা যাবে না।

তিনি আরো বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের মতো নজিরবিহীন তৎপরতার মাধ্যমে পরোক্ষ ভাবে পাকিস্তানকে একটি বার্তা দেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৮