পাক-ভারত পানি আলোচনা ব্যর্থ; আরবিট্রেশন কোর্টে যাচ্ছে ইসলামাবাদ
https://parstoday.ir/bn/news/world-i46015-পাক_ভারত_পানি_আলোচনা_ব্যর্থ_আরবিট্রেশন_কোর্টে_যাচ্ছে_ইসলামাবাদ
কোনো চুক্তি ছাড়াই ভারতের সঙ্গে সিন্ধু নদের পানি ভাগাভাগি নিয়ে আলোচনা শেষ হওয়ার পর পাকিস্তান এখন আরবিট্রেশন আদালতে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। বিষয়টি নিয়ে এরইমধ্যে ইসলামাবাদ বিশ্ব ব্যাংককে আরবিট্রেশন আদালত ঠিক করে দেয়ার অনুরোধ করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ০৮:১৩ Asia/Dhaka
  • সিন্ধু নদ (ফাইল ফটো)
    সিন্ধু নদ (ফাইল ফটো)

কোনো চুক্তি ছাড়াই ভারতের সঙ্গে সিন্ধু নদের পানি ভাগাভাগি নিয়ে আলোচনা শেষ হওয়ার পর পাকিস্তান এখন আরবিট্রেশন আদালতে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। বিষয়টি নিয়ে এরইমধ্যে ইসলামাবাদ বিশ্ব ব্যাংককে আরবিট্রেশন আদালত ঠিক করে দেয়ার অনুরোধ করেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি ভাগাভাগির বিষয়ে বিশ্ব ব্যাংক মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে এবং এ সংস্থার উদ্যোগে ১৯৬০ সালে দু দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুসারে কোনো বাধা ছাড়াই পশ্চিম সিন্ধুর পানি ব্যবহার করতে পারবে পাকিস্তান। কিন্তু সম্প্রতি ভারত সিন্ধু নদের ওপর বাধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। সিন্ধু নদে ভারত বাধ দিলে পাকিস্তান আগের মতো পানি ব্যবহার করতে পারবে না।

এ সংকট নিয়ে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদরদপ্তরে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। সে আলোচনা ব্যর্থ হয়েছে এবং তারপরই পাকিস্তান আরবিট্রেশন আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে,   আলোচনায় পাকিস্তানের কোনো প্রস্তাব গ্রহণ করতে চায় নি ভারত; শুধু তাই নয়- বিশ্ব ব্যাংকের প্রস্তাব অনুসারেও কোনো সমাধানে পৌঁছাতে রাজি হয় নি তারা।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭