নাইজেরিয়ায় মসজিদে হামলায় নিহত ৫০; জঙ্গিদের দায়ী করল পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i48693-নাইজেরিয়ায়_মসজিদে_হামলায়_নিহত_৫০_জঙ্গিদের_দায়ী_করল_পুলিশ
নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহতদের সঠিক সংখ্যা জানা জায়নি। আজ (মঙ্গলবার) দেশটির আদামাওয়া রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুবিতে এই হামলা চালানো হয়। ২০১৪ সালের পর আবারও মুবিতে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ঘটলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০১৭ ১৬:৩৩ Asia/Dhaka
  • নাইজেরিয়ায় মসজিদে হামলায় নিহত ৫০; জঙ্গিদের দায়ী করল পুলিশ

নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহতদের সঠিক সংখ্যা জানা জায়নি। আজ (মঙ্গলবার) দেশটির আদামাওয়া রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুবিতে এই হামলা চালানো হয়। ২০১৪ সালের পর আবারও মুবিতে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ঘটলো।

এর ফলে মুবিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মসজিদের মতো পবিত্র স্থানে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ওই শহরের মানুষেরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নাইজেরিয়া পুলিশের মুখপাত্র ওসমান আবুবকর জানান, আহতদের বিভিন্ন হাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জঙ্গি সংগঠন বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে তারা ধারণা করছে। যদিও কোনো সন্ত্রাসী সংগঠন এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।  

ওসমান আবুবকর আরো জানান, মসজিদে ফজর নামাজ পড়তে আসা মুসল্লিদের সঙ্গে ওই হামলাকারী মসজিদে প্রবেশ করে। নামাজ শুরু হলে এই বোমা হামলা চালানো হয়। হামলায় মসজিদের ছাদ উড়ে যায়। আহত মুসল্লিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১