হিজাব পরায় ইতালির আদালত ছাড়তে হল মুসলিম নারী উকিলকে
https://parstoday.ir/bn/news/world-i51619-হিজাব_পরায়_ইতালির_আদালত_ছাড়তে_হল_মুসলিম_নারী_উকিলকে
মাথায় রুমাল বা স্কার্ফ পরার কারণে ইতালির একজন মুসলিম নারী উকিলকে আদালত থেকে বের করে দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৮ ১৬:০০ Asia/Dhaka
  • মরোক্কোর বংশোদ্ভূত ২৫ বছর বয়স্ক উকিল আসমা বিলফিকির
    মরোক্কোর বংশোদ্ভূত ২৫ বছর বয়স্ক উকিল আসমা বিলফিকির

মাথায় রুমাল বা স্কার্ফ পরার কারণে ইতালির একজন মুসলিম নারী উকিলকে আদালত থেকে বের করে দেয়া হয়েছে।


সম্প্রতি বোলোগনা শহরে মুসলিম-বিদ্বেষী ও বৈষম্যমূলক এই ঘটনা ঘটেছে।

আসমা বিলফিকির নামের এই আইনজীবীকে সেখানকার সরকারি জজ বা বিচারপতি বলেছেন, আদালতের কাজে অংশ নিতে চাইলে তিনি যেন ইসলামী শালীন পোশাক বা হিজাব ও মাথায় রুমাল ব্যবহার না করেন। 

কিন্তু মরোক্কোর বংশোদ্ভূত ২৫ বছর বয়স্ক আসমা হিজাব মেনে চলাকেই প্রাধান্য দিয়েছেন। তিনি ইতালীয় বিচারপতির এই নির্দেশকে ইসলাম-বিদ্বেষী ও অপেশাদারসুলভ বলে প্রতিবাদ জানিয়েছেন।

তথাকথিত সাম্য ও গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতে ইসলাম-বিদ্বেষী সরকারি নীতিমালা সেখানকার মুসলিম নাগরিকদের জীবনে নানা সংকট সৃষ্টি করছে।  #


পার্সটুডে/এমএএইচ/১৯