মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত; ২ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i55494-মার্কিন_অ্যাপাচি_হেলিকপ্টার_বিধ্বস্ত_২_সেনা_নিহত
আমেরিকার কেনটাকি অঙ্গরাজ্যের ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়া চালানোর সময় একটি এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত দুই সেনা নিহত হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে এবং মার্কিন সেনা কর্তৃপক্ষ গতকাল (শনিবার) এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে।  
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৮, ২০১৮ ০৮:০৪ Asia/Dhaka
  • মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার
    মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার

আমেরিকার কেনটাকি অঙ্গরাজ্যের ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়া চালানোর সময় একটি এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত দুই সেনা নিহত হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে এবং মার্কিন সেনা কর্তৃপক্ষ গতকাল (শনিবার) এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে।  

মার্কিন ১০১ এয়ারবোর্ন ডিভিশনের সদস্য ছিল ওই দুই সেনা। পরিবার ও আত্মীয়স্বজনকে পূর্ণাঙ্গ খবর দেয়ার পর নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, সেনা সদস্যরা নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবেল পড়ে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

১০১ এয়ারবোর্ন ডিভিশনের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল টোড রোইয়ার বলেন, “ফোর্ট ক্যাম্পবেলের ১০১ এয়ারবোর্নের জন্য আজকের দিনটি একটি দুঃখের দিন। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা।”

চলতি সপ্তাহে আমেরিকার আরো তিনটি সামরিক বিমান দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ৫ সেনা নিহত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮