মিয়ানমারের সেনাপ্রধানকে নিষিদ্ধ করেছে ফেইসবুক
https://parstoday.ir/bn/news/world-i63843-মিয়ানমারের_সেনাপ্রধানকে_নিষিদ্ধ_করেছে_ফেইসবুক
রোহিঙ্গা মুসলিম নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পেইজ বন্ধ করে দেয়া হয়েছে। একইসঙ্গে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত সব ধরণের ফেইসবুক পেইজও বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এই মাধ্যম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০১৮ ১৫:৩৭ Asia/Dhaka
  • মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং
    মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং

রোহিঙ্গা মুসলিম নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পেইজ বন্ধ করে দেয়া হয়েছে। একইসঙ্গে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত সব ধরণের ফেইসবুক পেইজও বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এই মাধ্যম।

জাতিসংঘের আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জেনারেল হ্লাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা পরিচালনার অভিযোগ আনার পর এ ঘোষণা দিলো ফেইসবুক। ফেইসবুক তার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছে, “আমরা মিয়ানমারের ২০ ব্যক্তি ও সংগঠনকে ফেসবুক থেকে নিষিদ্ধ করতে যাচ্ছি। তার মধ্যে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং রয়েছেন।”

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমান

একইসঙ্গে এই মিডিয়া জায়ান্ট বলেছে, তারা এ ধরনের মানুষদের জাতিগত নিধনযজ্ঞ পরিচালনায় ফেইসবুককে ব্যবহার করতে দেবে না। এর আগে, সোমবার জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জেনেভায় রোহিঙ্গা গণহত্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেশটির সেনাপ্রধানসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, মিন অং হ্লাইং সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন চালিয়েছেন। এরপরেই ফেইসবুক থেকে তাকে নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হলো।# 

পার্সটুডে/এসআইবি/২৭