কাপুরুষের মতো বিমান ধ্বংস করেছে ইসরাইল: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i64631-কাপুরুষের_মতো_বিমান_ধ্বংস_করেছে_ইসরাইল_রাশিয়া
রাশিয়া বলেছে, ইহুদিবাদী ইসরাইল কাপুরুষের মতো সিরিয়ার আকাশে আইএল-২০ গোয়েন্দা বিমান ধ্বংস করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) ইতালির প্যানোরামা ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১২:৫৫ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা (ফাইল ফটো)
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা (ফাইল ফটো)

রাশিয়া বলেছে, ইহুদিবাদী ইসরাইল কাপুরুষের মতো সিরিয়ার আকাশে আইএল-২০ গোয়েন্দা বিমান ধ্বংস করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (বৃহস্পতিবার) ইতালির প্যানোরামা ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

গত ১৭ সেপ্টেম্বর ইসরাইলের কয়েকটি এফ-১৬ বিমান থেকে সিরিয়ার সামরিক অবস্থানে হামলার সময় সিরিয়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ে এবং ওই ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচতে ইসরাইলি যুদ্ধবিমান রুশ বিমানটিকে ঢল হিসেবে ব্যবহার করে। ফলে সিরিয়ার আকাশে রুশ বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়। এ সম্পর্কে জাখারোভা আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলের পাইলটরা অত্যন্ত অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে এবং সে সময় তারা ভ্রান্ত নীতি গ্রহণ করে।  

রাশিয়ার আইএল-২০ গোয়েন্দা বিমান

রুশ মুখপাত্রের এ বক্তব্য থেকে আবারো পরিষ্কার হলো যে, গোয়েন্দা বিমান ধ্বংসের ঘটনায় ইসরাইলের সঙ্গে রাশিয়ার সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। বিমান ধ্বংসের জন্য আগেই ইসরাইলকে সরাসরি দায়ী করে রাশিয়া বলেছে, এ ধরনের ঘটনা এড়াতে সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র পতিরক্ষা ব্যবস্থা দেয়া হবে। এস-৩০০ পেলে রাজধানী দামেস্ক থেকেই ইসরাইলের পুরো আকাশ পর্যবেক্ষণ করতে পারবে সিরিয়া।#  

পার্সটুডে/এসআইবি/২৮