ইসরাইলকে আরো এফ-৩৫ দেবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i64838-ইসরাইলকে_আরো_এফ_৩৫_দেবে_আমেরিকা
ইহুদিবাদী ইসরাইলকে আরো এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। রাশিয়া সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে বেশি সংখ্যক এফ-৩৫ বিমান দেয়ার নির্দেশ দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৭, ২০১৮ ১১:০৫ Asia/Dhaka
  • এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান
    এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান

ইহুদিবাদী ইসরাইলকে আরো এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। রাশিয়া সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে বেশি সংখ্যক এফ-৩৫ বিমান দেয়ার নির্দেশ দিয়েছেন।

ইসরাইলি সামরিক গুপ্তচর সংস্থার সঙ্গে সম্পর্কযুক্ত দেবকাফাইল ওয়েবসাইট এ খবর দিয়েছে। সিরিয়ার আকাশে ইসরাইলের শত্রুতামূলক তৎপরতার কারণে রাশিয়ার একটি আইএল-২০ গোয়েন্দা বিমান ধ্বংস ও ১৫ আরোহী নিহত হওয়ার পর রুশ সরকার দামেস্ককে এস-৩০০ দেয়ার সিদ্ধান্ত নেয়। বিমানটি ধ্বংসের জন্য ইসরাইলকে দায়ী করেছে রাশিয়া।

রাশিয়ার আইএল-২০ গোয়েন্দা বিমান

সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এস-৩০০ পাওয়ার পর সিরিয়ার আকাশ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে এবং সিরিয়ার ওপর ইসরাইলের হামলার সুযোগ বন্ধ হবে। এ অবস্থায় সিরিয়ার ওপর যাতে ইসরাইল হামলা অব্যাহত রাখতে পারে সেজন্য মার্কিন প্রশাসন তেল আবিবকে এফ-৩৫ বিমান দিতে উদ্যোগী হয়েছে। ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ তিজাচি হানেগবি বলছেন, এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্টিলথ বিমানকে শণাক্ত করতে পারবে না।#  

পার্সটুডে/এসআইবি/৭