মিয়ানমারে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নেই: ইউএনএইচসিআর
https://parstoday.ir/bn/news/world-i64887-মিয়ানমারে_রোহিঙ্গাদের_স্বাভাবিক_জীবনযাপনের_পরিবেশ_নেই_ইউএনএইচসিআর
রোহিঙ্গা মুসলমানরা যাতে নতুনকরে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে সে লক্ষ্যে কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করে নি মিয়ানমার। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৮ ১৬:২৪ Asia/Dhaka
  • রাখাইনে এভাবেই পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের ঘরবাড়ি
    রাখাইনে এভাবেই পুড়িয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের ঘরবাড়ি

রোহিঙ্গা মুসলমানরা যাতে নতুনকরে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে সে লক্ষ্যে কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করে নি মিয়ানমার। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি।

এ দুই প্রতিষ্ঠান এক যৌথ প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানরা এখনও ভয়-ভীতি ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। নিজের এলাকাতেও স্বাধীনভাবে চলাফেরার অধিকার তাদের নেই। 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র আন্দ্রে মাচিক এ সম্পর্কে বলেছেন, স্বাধীনভাবে চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং অনিরাপত্তার কারণে রোহিঙ্গা মুসলমানরা নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণ করতেও ব্যর্থ হচ্ছে। 

তিনি রোহিঙ্গা মুসলমানদের এলাকা পরিদর্শন শেষে বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের চিকিৎসা ও শিক্ষা গ্রহণের সুযোগ পর্যন্ত নেই। 

তিনি বলেন, আমরা ঘুরে দেখেছি সেখানে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের কোনো ব্যবস্থাই মিয়ানমার সরকার নেয় নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন