তাইওয়ানের নৌবাহিনীতে যুক্ত হলো গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ২ ফ্রিগেট
তাইওয়ানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী দু'টি ফ্রিগেট। দেশটির নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়।
আজ(বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে ফ্রিগেট দু'টি দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়। দেশটির দক্ষিণাঞ্চলীয় কাওসিং নগরীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
তাইওয়ানের নৌবাহিনী বলেছে মার্কিন নৌবাহিনী যে সব অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে তার অনেকগুলোই এ দুই রণতরিতে রয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে এ দুই রণতরি ক্রয় করেছিল তাইওয়ান।
তাইওয়ান প্রণালীতে টহল দেয়ার কাজে এ দু'টি নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। সঙ্কীর্ণ এই প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করে রেখেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন