ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল; মৃতের সংখ্যা বেড়ে ২৩
https://parstoday.ir/bn/news/world-i65722-ক্যালিফোর্নিয়ায়_ভয়াবহ_দাবানল_মৃতের_সংখ্যা_বেড়ে_২৩
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলীয় একটি শহরে ১৪ জন মারা গেছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
নভেম্বর ১১, ২০১৮ ১৫:২৬ Asia/Dhaka
  • দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ক্যালিফোনিয়ার দাবানল
    দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ক্যালিফোনিয়ার দাবানল

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে উত্তরাঞ্চলীয় একটি শহরে ১৪ জন মারা গেছে।

ক্যালিফোর্নিয়ার পাহাড়ি এলাকার প্যারাডাইস শহর থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বন ও ফায়ার প্রোটেকশন ডিপার্টমেন্টের মুখপাত্র স্কট ম্যাকক্লিন একথা জানান। তিনি বলেন, এসব ব্যক্তি এতটা মারাত্মকভাবে পুড়ে গেছে  খারাপ যে, তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হবে।

পুড়ে যাওয়া লাশ উদ্ধার করছে অগ্নি নির্বাপক দলের সদস্যরা

দাবানলে পারাডাইস শহরের প্রায় ছয় হাজার ৭০০ ঘরবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার দাবানলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির রেকর্ড। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এর আগে ১৯৩৩ ও ১৯৯১ সালে গ্রিফিথ পার্ক এবং একটি টানেলে অগ্নিকাণ্ডে এর চেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটে।

চলতি সপ্তাহের প্রথম দিকে কয়েকটি গাড়ি থেকে পুড়ে যাওয়া কয়েকটি লাশ উদ্ধার করা হয়। আগুন এতটাই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে যে, অনেকে গাড়ি ছেড়েও পালাতে পারছে না। দাবানলের ঘটনায় ৩৫ জন নিখোঁজ ও তিন জন অগ্নি নির্বাপক আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১