হেদার নাউয়ের্তকে জাতিসংঘে দূত বানাতে পারেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i66403-হেদার_নাউয়ের্তকে_জাতিসংঘে_দূত_বানাতে_পারেন_ট্রাম্প
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্তমান মুখপাত্র হেদার নাউয়ের্তকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়োগ নিশ্চিত হলে নাউয়ের্ত বর্তমান রাষ্ট্রদূত নিকি হ্যালির জায়গায় কাজ করবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৮ ১৩:৩৯ Asia/Dhaka
  • হেদার নাউয়ের্ত
    হেদার নাউয়ের্ত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্তমান মুখপাত্র হেদার নাউয়ের্তকে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়োগ নিশ্চিত হলে নাউয়ের্ত বর্তমান রাষ্ট্রদূত নিকি হ্যালির জায়গায় কাজ করবেন।

আমেরিকার কয়েকটি সূত্র গতকাল (বৃহস্পতিবার) ফক্স নিউজকে বলেছে,  ৫ নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, চলতি সপ্তাহে হ্যালির স্থলাভিষিক্ত ব্যক্তির নাম ঘোষণা করবেন; তিনি এখন শুক্রবার টুইটারের মাধ্যমে সে ঘোষণা দিতে যাচ্ছেন। নিকি হ্যালি তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে অক্টোবর মাসে ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকে নাউয়ের্ত আন্তর্জাতিক ইস্যুতে বেশি তৎপর ছিলেন এবং তিনিই অনেক ক্ষেত্রে আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন।

নিকি হ্যালি

সাউথ ক্যারোলাইনার গভর্নর ও উঠতি রিপাবলিকান নেতা নিকি হ্যালি অনেকটা অপত্যাশিতভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ২০১৮ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে বহু মন্ত্রী ও কর্মকর্তা পদত্যাগ করেছেন কিংবা ট্রাম্প তাদেরকে সরিয়ে দিয়েছেন। নিকি হ্যালি তাদেরই সর্বশেষ একজন হতে চলেছেন।#

পার্সটুডে/এসআইবি/৭