‘তুরস্ককে ন্যাটো থেকে বহিষ্কারের ইঙ্গিত দিলেন মার্কিন সিনেটর’
https://parstoday.ir/bn/news/world-i68545-তুরস্ককে_ন্যাটো_থেকে_বহিষ্কারের_ইঙ্গিত_দিলেন_মার্কিন_সিনেটর’
রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। অন্যদিকে, আমেরিকার একজন সিনেটর জানতে চেয়েছেন- তুরস্ক ন্যাটো জোট ছাড়তে চায় কিনা। এ বক্তব্যেল মধ্যদিয়ে তিনি তুরস্ককে  ন্যাটো থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
মার্চ ০৩, ২০১৯ ২০:৫৯ Asia/Dhaka
  • মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান
    মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। অন্যদিকে, আমেরিকার একজন সিনেটর জানতে চেয়েছেন- তুরস্ক ন্যাটো জোট ছাড়তে চায় কিনা। এ বক্তব্যেল মধ্যদিয়ে তিনি তুরস্ককে  ন্যাটো থেকে বহিষ্কারের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিল করে মার্কিন নির্মিত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। কিন্তু আংকারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।  

এস-৪০০

এ বিষয়ে শানাহান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের কাছে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ বিমান বিক্রি করা সংশয়ের মধ্যে পড়বে। তিনি বলেন, “আমার অবস্থান হচ্ছে এস-৪০০ এবং এফ-৩৫ একসঙ্গে যেতে পারে না।” ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে শানাহান একথা বলেছেন।

এ প্রসঙ্গে গতকাল (শনিবার) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশ পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে না পেরে রাশিয়ার তৈরি ব্যবস্থা কিনেছে।#          

পার্সটুডে/এসআইবি/৩