অরুণাচলকে চীনের অংশ হিসেবে দেখানো হয়নি: ৩০০০০ মানচিত্র বিনষ্ট করল বেইজিং
-
মানচিত্র নষ্ট করার কাজ চলছে
অরুণচল প্রদেশ এবং তাইওয়ানকে চীনের ভূখণ্ড হিসেবে না দেখানোয় বেইজিংয়ের শুল্ক কর্মকর্তারা ৩০ হাজার মানচিত্রকে বিনষ্ট করে দিয়েছে। পূর্ব চীনের শানদং প্রদেশের শুল্ক কর্মকর্তারা এ সব মানচিত্র বিনষ্ট করেছে।
পূর্ব চীনের আনহুরি প্রদেশের একটি কোম্পানি এ সব মানচিত্র প্রকাশ করেছিল। এ ছাড়া, এ গুলোকে অন্য একটি দেশে রফতানি করার ব্যবস্থা নেয়া হয়েছিল। ৮০৩ বাক্সে মোট ২৮ হাজার ৯০৮টি মানচিত্র ছিলো।
অরুণাচল প্রদেশকে চীন নিজের ভূখণ্ড হিসেবে গণ্য করে এবং একে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে নিয়মিত উল্লেখ করে চীন। পাশাপাশি অরুণাচলে ভারতীয় শীর্ষ নেতাদের সফরের বিরুদ্ধেও নিয়মিত প্রতিবাদ জানায় বেইজিং। অন্যদিকে অরুণাচলকে ভারত নিজের অবিচ্ছেদ অংশ হিসেবে মনে করে থাকে। এ ছাড়া, তাইওয়ানকেও চীন নিজের ভূখণ্ড হিসেবে মনে করে।
চীন-ভারত দীর্ঘ অভিন্ন সীমান্ত সত্যিকার নিয়ন্ত্রণ রেখা বা এলএসি নামে পরিচিত। অভিন্ন সীমান্ত সংকট সমাধানের লক্ষ্যে দেশ দু'টি এ পর্যন্ত ২১ দফা আলোচনায় বসেছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন