‘মার্কিন বিমানবাহী জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠছে রুশ ডুবোজাহাজ’
আমেরিকার বিমানবাহী জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠছে রাশিয়ার ডুবোজাহাজ। পাশাপাশি রুশ ডুবোজাহাজের তৎপরতার ওপর নজর রাখার কাজে আমেরিকা হেরে যাচ্ছে । ইউরোপে মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল মার্ক ফার্গুসনের বরাত দিয়ে এ খবর দিয়েছে আমেরিকার নিউজ চ্যানেল সিএনএন।
তিনি বলেন, সাগরে রুশ যে সব ডুবোজাহাজ দেখা যাচ্ছে সেগুলো আগের তুলনায় নজরদারি অনেক বেশি ফাঁকি দিতে পারছে এবং রুশ ডুবোজাহাজগুলোর তৎপরতার বিষয়ে আর পুরোপুরি অবহিত হতে পারছে না মার্কিন নৌবাহিনী। এ ছাড়া দূরপাল্লায় হামলা চালানোর ক্ষমতা বাড়ার পাশাপাশি রুশ ডুবোজাহাজের অভিযান চালানোর ক্ষমতারও উন্নতি ঘটছে বলে জানান তিনি।
শীতল যুদ্ধের পর আর একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী এবং আক্রমণের কাজে ব্যবহৃত এতো বেশি সংখ্যক রুশ ডুবোজাহাজ আর দেখা যায় নি বলেও জানান তিনি।
অন্যদিকে বর্তমানে মার্কিন ৫৩টি ডুবোজাহাজ সাগরে তৎপর রয়েছে এবং এ সংখ্যা ২০২০ সালের মধ্যে ৪১’এ নেমে আসবে বলেও জানানো হয়। অ্যাডমিরাল ফার্গুসন বলেন, মার্কিন বাজেট ঘাটতির কারণে এ সংখ্যা হ্রাস পাবে।#
মূসা রেজা/১৬