ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলায় ইমামসহ দু'জন গুলিবিদ্ধ
https://parstoday.ir/bn/news/world-i71574-ফ্রান্সে_মসজিদে_বন্দুকধারীর_হামলায়_ইমামসহ_দু'জন_গুলিবিদ্ধ
ফ্রান্সের একটি মসজিদে হামলায় ইমামসহ দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের 'সুন্নাহ' মসজিদে এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৯ ১৩:৫১ Asia/Dhaka
  • সুন্নাহ মসজিদ
    সুন্নাহ মসজিদ

ফ্রান্সের একটি মসজিদে হামলায় ইমামসহ দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের 'সুন্নাহ' মসজিদে এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে।

হামলার পর ওই বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

ফ্রান্সের সন্ত্রাস নির্মূলবিষয়ক প্রসিকিউটর জিন ফিলিপ্পি বলেছেন, গতকাল নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় ওই বন্দুকধারী গুলি চালায়। ঘটনাটি সন্ত্রাসী হামলা কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।

মসজিদে গুলিবিদ্ধ ইমামের নাম রশিদ আবু। এ ছাড়া আহত অপর ব্যক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

এ ঘটনায় ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশব্যাপী ধর্মীয় স্থানগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, পাশ্চাত্যের সরকারগুলো ইসলাম বিরোধী যে প্রচারণা ও তৎপরতা চালাচ্ছে সে কারণেই মসজিদসহ ইসলামি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার ঘটনা বাড়ছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।