তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল করতে হবে: চীন
https://parstoday.ir/bn/news/world-i71835-তাইওয়ানের_কাছে_মার্কিন_অস্ত্র_বিক্রির_সিদ্ধান্ত_বাতিল_করতে_হবে_চীন
চীন বলেছে, তাইওয়ানের কাছে আমেরিকা যে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তা শিগগরি বাতিল করতে হবে। অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্তকে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখছে বেইজিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৯ ১৪:৩০ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং

চীন বলেছে, তাইওয়ানের কাছে আমেরিকা যে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তা শিগগরি বাতিল করতে হবে। অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্তকে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখছে বেইজিং।

গতকাল সোমবার পেন্টাগন তাইওয়ানের কাছে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত  ঘোষণা করে। এরপর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং আজ এসব কথা বলেছেন। তাইপের কাছে ওয়াশিংটন যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা নিয়েছে তার মধ্যে রয়েছে ১০৮টি এম১এ২টি আব্রাহাম ট্যাংক এবং ২৫০টি স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্রসহ অন্য আরো কিছু অস্ত্র।

এ সম্পর্কে গেং শুয়াং বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়ে আমেরিকা এক-চীন নীতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এছাড়া, অস্ত্র বিক্রির এ ঘোষণাকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে বেইজিং। এতে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ ক্ষুন্ন হবে। এক চীন নীতি মেনে চলার জন্য গেং শুয়াং আমেরিকার প্রতি আহ্বান জানান। তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে দাবি করে থাকে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।