পরমাণু অস্ত্র ব্যবহারের উপযোগী করা হচ্ছে এ-৩৫ বিমানকে
-
পরমাণু অস্ত্র বহনের উপযোগী করা হবে এফ-৩৫ বিমানকে
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন সামরিক ক্ষেত্রে নতুন পরিকল্পনা প্রকাশ করেছে। এর আওতায় মার্কিন প্রশাসন অত্যাধুনিক জঙ্গিবিমান এফ-৩৫-কে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। ফলে এফ-৩৫ বিমানে নতুন করে বেশ কিছু পরিবর্তন আনা হবে যার অন্যতম হলো বিমানটিকে পরমাণু অস্ত্র বহনের উপযোগী করে গড়ে তোলা হবে।
আমেরিকার সামরিক বাজেট শতকরা চার ভাগে বেড়ে যাওয়ার কারণ হিসেবে এফ-৩৫ এর পেছনে ব্যয়বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। পেন্টাগন বলেছে, তাদের সামনে নতুন ঝুঁকি তৈরি হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে নতুন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণে নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন এফ-৩৫ বিমানের নতুন উন্নয়নের জন্য বাড়তি বাজেট চেয়েছে।
বলা হচ্ছে, এফ-৩৫ বিমানে যেসব পরিবর্তন আনা হবে তাতে এ বিমান পরমাণু অস্ত্র বহনে যেমন সক্ষম হয়ে উঠবে তেমনি আরো উন্নত সফটওয়্যার ব্যবহার করা হবে।
নানামুখী সমালোচনার পরও এফ-৩৫ বিমানকে আধুনিকায়নের কর্মসূচি হাতে নিল মার্কিন সরকার। এরইমধ্যে এ বিমানে নানা রকম ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে এবং কয়েকবার বিশ্ব্যাপী এ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করা হয়। কেউ কেউ বলছেন, এ বিমান মার্কিন পাইলটদের জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলেছে এবং সম্পদের অপচয় হিসেবেও দেখছেন তারা। এফ-৩৫’র আয়ুষ্কাল ধরা হয়েছে ৫৩ বছর।#
পার্সটুডে/এসআইবি/৬