হেলিকপ্টার দুর্ঘটনায় তাইওয়ানের সেনাপ্রধান মারা গেছেন
-
নিহত জেনারেল শেন ই-মিং
তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ই-মিং দেশের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাইওয়ানের প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাত্র কয়েকদিন আগে তিনি নিহত হলেন। আগামী ১১ জানুয়ারি ওই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সেনাপ্রধান জেনারেল শেনের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় সামরিক বাহিনীর আট কর্মকর্তা মারা গেছেন যার মধ্যে তিনজন মেজর জেনারেল রয়েছেন। রাজধানী তাইপের পাহাড়ি এলাকায় মার্কিন নির্মিত হেলিকপ্টার ব্ল্যাক হক বিধ্বস্ত হয়।
৬২ বছর বয়সী জেনারেল শেন এবং তার সঙ্গীরা তাইওয়ানের ইলাম কাউন্টিতে একটি সামরিক ঘাঁটির সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন। তাইওয়ানের আসন্ন নতুন বছর উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ছিল এটি। জেনারেল শেনসহ শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের মৃত্যুতে তাইওয়ান সরকার তিন দিনব্যাপী অফিস-আদালতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা জারি করেছে।
হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচ আরোহী বেঁচে গেছেন যার মধ্যে তিনজন সেনা কর্মকর্তা।#
পার্সটুডে/এসআইবি/২