দায়েশ ঠেকাতে তালেবানকে সমর্থনের কথা অস্বীকার করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i7786-দায়েশ_ঠেকাতে_তালেবানকে_সমর্থনের_কথা_অস্বীকার_করল_রাশিয়া
আফগানিস্তানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের প্রভাব ঠেকাতে তালেবানকে মস্কোর সমর্থন দেয়ার জল্পনা-কল্পনা নাকচ করে দিয়েছে রাশিয়া। আফগানিস্তানের রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার মানতিস্কি সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৬ ০৫:০৭ Asia/Dhaka
  • দায়েশ ঠেকাতে তালেবানকে সমর্থনের কথা অস্বীকার করল রাশিয়া

আফগানিস্তানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের প্রভাব ঠেকাতে তালেবানকে মস্কোর সমর্থন দেয়ার জল্পনা-কল্পনা নাকচ করে দিয়েছে রাশিয়া। আফগানিস্তানের রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার মানতিস্কি সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন।

তিনি বলেন, আফগানিস্তানে রাশিয়ার কোনো গোপন পরিকল্পনা নেই। এ ছাড়া তালেবানকে কোনো সহায়তা দেয়ার কথা পরিষ্কার ভাষায় নাকচ করে দেন তিনি। কাকতালীয়ভাবে তালেবান দায়েশের বিরুদ্ধে লড়তে চাচ্ছে কিন্তু এ জন্য রাশিয়া কোনো তথ্য বিনিময় করে নি বলেও জানান তিনি।

তিনি বলেন, অন্যান্য অনেক দেশের মতোই রাশিয়াও তালেবানকে জঙ্গিবাদ ছেড়ে শান্তি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়ে আসছে। এ ছাড়া, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র উজবেকিস্তান এবং তাজিকস্তান সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় আফগানিস্তানের প্রদেশগুলোতে তালেবানের প্রভাব বাড়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।#

মূসা রেজা/২৬