আফগানিস্তান থেকে ১৪ মাসের মধ্যে সমস্ত সেনা সরিয়ে নেবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i77894-আফগানিস্তান_থেকে_১৪_মাসের_মধ্যে_সমস্ত_সেনা_সরিয়ে_নেবে_আমেরিকা
আফগানিস্তানে মোতায়েন আমেরিকা ও মিত্রদের সমস্ত সেনা ১৪ মাসের মধ্যে সরিয়ে নেয়া হবে। গতকাল (শনিবার) কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার পর ওয়াশিংটন এবং কাবুল যৌথ এক বিবৃতিতে একথা বলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০১, ২০২০ ১৮:২৬ Asia/Dhaka
  • আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা
    আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা

আফগানিস্তানে মোতায়েন আমেরিকা ও মিত্রদের সমস্ত সেনা ১৪ মাসের মধ্যে সরিয়ে নেয়া হবে। গতকাল (শনিবার) কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার পর ওয়াশিংটন এবং কাবুল যৌথ এক বিবৃতিতে একথা বলেছে।

এতে বলা হয়েছে, তালেবান যদি চুক্তি মেনে চলে তবে ১৪ মাসের মধ্যে বিদেশী সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে। চুক্তির ধারায় বলা হয়েছে, চুক্তি সইয়ের ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তান থেকে ৮,৬০০ সেনা প্রত্যাহার করা হবে। এরপর বাকি সেনা মোট ১৪ মাসের মধ্যে প্রত্যাহার করা হবে।

আমেরিকা-তালেবান চুক্তি সই

২০০১ সালে আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার অজুহাত তুলে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। এ কাজে আমেরিকাকে বিশেষভাবে সহযোগিতা করে ব্রিটেন। কিন্তু যে তালেবানকে নির্মূলের নামে আমেরিকা আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল সেই তালেবান তেমন দুর্বল হয় নি বরং শান্তি চুক্তির মধ্যদিয়ে তালেবানের শক্তিকেই মেনে নিল আমেরিকা। আফগান আগ্রাসনের মধ্যদিয়ে মূলত মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই শুরু হয় এবং সারা বিশ্ব মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে ওঠে।#

পার্সটুডে/এসআইবি/১