গুয়ামে আবার বি-১ বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা
-
মার্কিন বোমারু বিমান
প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপের অ্যান্ডারসেন বিমানঘাঁটিতে ঘাঁটিতে চারটি কৌশলগত বি-ওয়ান বি বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। গত কয়েকদিন দক্ষিণ চীন সাগরে উসকানিমূলক তৎপরতার পর নতুন করে গুয়াম ঘাঁটিতে এই বোমারু বিমান মোতায়েন করল ওয়াশিংটন। গুয়াম হচ্ছে চীনের কাছাকাছি প্রশান্ত মহাসাগরে মার্কিন নিয়ন্ত্রিত একটি দ্বীপে যেখানে মার্কিন বাহিনীর একটি সামরিক ঘাঁটি রয়েছে।
গত শুক্রবার মার্কিন বোমারু বিমান এবং বিমান সেনারা গুয়াম ঘাঁটিতে পৌঁছায়। মার্কিন স্ট্রাটেজি কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তিনটি বিমান সরাসরি গুয়ামে পৌঁছায় এবং একটি বিমান জাপানের সেনাদের প্রশিক্ষণ দেয়ার পর সেখানে পৌঁছাবে। বিবৃতিতে বলা হয়েছে, চারটি বিমান ও অন্তত ২০০ সেনাকে এ মিশনে পাঠানো হয়েছে।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, সব বোমারু বিমান স্ট্র্যাটেজিক ডিটারেন্স মিশনে অংশ নেবে। তবে মার্কিন বাহিনী স্পষ্ট করে নি যে, কতদিন এই বোমারু বিমান গুয়ামের ঘাঁটিতে মোতায়েন থাকবে।#
পার্সটুডে/এসআইবি/৩