কোরিয় উপদ্বীপে যুদ্ধ বাধতে বা বিশৃঙ্খলতা ঘটতে দেবে না চীন: শি
https://parstoday.ir/bn/news/world-i7969-কোরিয়_উপদ্বীপে_যুদ্ধ_বাধতে_বা_বিশৃঙ্খলতা_ঘটতে_দেবে_না_চীন_শি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বাধতে দেবে না বেইজিং। এশিয় কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৮, ২০১৬ ০৮:৫৫ Asia/Dhaka
  • কোরিয় উপদ্বীপে যুদ্ধ বাধতে বা বিশৃঙ্খলতা ঘটতে দেবে না চীন: শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বাধতে দেবে না বেইজিং। এশিয় কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

আজ(বৃহস্পতিবার) এশিয়ায় আস্থা বৃদ্ধি ও পারস্পরিক প্রতিক্রিয়া বিষয়ক এক সম্মেলনে এ ভাষণ দেন চীনা প্রেসিডেন্ট।

তিনি বলেন, কোরিয় যুদ্ধ যুদ্ধ সংশ্লিষ্ট সবপক্ষের জন্য খারাপ হবে। এটি পরমাণু যুদ্ধ হতে পারে বলে আশংকা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে চীন কোরিয় উপদ্বীপে যুদ্ধ বা বিশৃঙ্খলতা ঘটতে দেবে না। এ জাতীয় পরিস্থিতি কারো জন্যেই শুভ হবে না বলে জানান তিনি।

উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও পিয়ংইয়ং’এর সাম্প্রতিক পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে চীন। এ সব পরীক্ষার মধ্য দিয়ে ওই এলাকায় উত্তেজনা উস্কে দেয়া হয়েছে।#

মূসা রেজা/২৮