মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসী পাঠিয়েছে তুরস্ক: আর্মেনিয়ার অভিযোগ
https://parstoday.ir/bn/news/world-i83557-মধ্যপ্রাচ্য_থেকে_সন্ত্রাসী_পাঠিয়েছে_তুরস্ক_আর্মেনিয়ার_অভিযোগ
নগরনো-কারাবাখে যুদ্ধবিরতির জন্য নয়া শর্ত দিয়েছে আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান আজ (শনিবার) বলেছেন, যুদ্ধবিরতির আগে দক্ষিণ ককেশাস অঞ্চল থেকে তুরস্ককে সরে যেতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০২০ ১২:৪৫ Asia/Dhaka
  • পাশিনিয়ান
    পাশিনিয়ান

নগরনো-কারাবাখে যুদ্ধবিরতির জন্য নয়া শর্ত দিয়েছে আর্মেনিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান আজ (শনিবার) বলেছেন, যুদ্ধবিরতির আগে দক্ষিণ ককেশাস অঞ্চল থেকে তুরস্ককে সরে যেতে হবে।

কানাডার দৈনিক 'গ্লোব অ্যান্ড মেইল'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, "তুরস্কের সহযোগিতায় মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসীরা এই অঞ্চলে ঢুকেছে এবং আজারবাইজানের সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করছে।" তার দাবি, আর্মেনিয়ার সেনাবাহিনীকে আজারি বাহিনীর পাশাপাশি সন্ত্রাসী বাহিনীকেও মোকাবেলা করতে হচ্ছে।

এর আগে গতকাল তিনি তুরস্কের বিরুদ্ধে হস্তক্ষেপের দাবি করে বলেন, নিরাপত্তা বিষয়ক 'মিনসক' গ্রুপ থেকে তুরস্ককে বহিষ্কার করতে হবে। আর্মেনিয়া বলছে, আজারবাইজানকে সব ধরণের সহযোগিতা দিচ্ছে তুরস্ক। তবে আজারবাইজান বলছে তারা কারও সহযোগিতা নিয়ে লড়াই করছে না।

সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত একটি সামরিক যান

নগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাত শুরুর পর তুরস্ক সরাসরি আজারবাইজানের প্রতি সমর্থন ঘোষণা করেছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কারাবাখ অঞ্চল থেকে আর্মেনীয় সেনা প্রত্যাহার না হলে যুদ্ধবিরতি সম্ভব হবে না।#

পার্সটুডে/‌এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।