ইসরাইলি প্রতিনিধিদলের খার্তুম সফরের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করল সুদান
https://parstoday.ir/bn/news/world-i84984-ইসরাইলি_প্রতিনিধিদলের_খার্তুম_সফরের_কথা_আনুষ্ঠানিকভাবে_স্বীকার_করল_সুদান
সুদানের অন্তর্বর্তী সরকার বা গভর্নিং কাউন্সিলের মুখপাত্র মোহাম্মাদ আল-ফাকি দেশটিতে ইহুদিবাদী ইসরাইলি প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই সফরে ইসরাইলি প্রতিনিধিরা সুদানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ৩০, ২০২০ ০৩:০০ Asia/Dhaka
  • সুদানের অন্তর্বর্তী সরকার বা গভর্নিং কাউন্সিলের মুখপাত্র মোহাম্মাদ আল-ফাকি
    সুদানের অন্তর্বর্তী সরকার বা গভর্নিং কাউন্সিলের মুখপাত্র মোহাম্মাদ আল-ফাকি

সুদানের অন্তর্বর্তী সরকার বা গভর্নিং কাউন্সিলের মুখপাত্র মোহাম্মাদ আল-ফাকি দেশটিতে ইহুদিবাদী ইসরাইলি প্রতিনিধিদলের সাম্প্রতিক সফরের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ওই সফরে ইসরাইলি প্রতিনিধিরা সুদানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরবি বার্তা সংস্থা রাই আল-ইয়াওম এ খবর জানিয়েছেন। আল-ফাকি বলেছেন, ইসরাইলি প্রতিনিধিদলে কোনো রাজনৈতিক নেতা ছিলেন না বরং শুধুমাত্র সামরিক ব্যক্তিত্বরা ছিলেন এবং তারা সুদানের সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সুদানের এই মুখপাত্র বলেন, ইসরাইলি প্রতিনিধিদলটি সুদান সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করে এবং তাদের গোটা সফর ছিল সামরিক। তারা সুদানের সঙ্গে ইসরাইলের রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে কোনো কথা বলেনি।

ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু- সুদানের গভর্নিং কাউন্সিলের প্রধান জেনারেল ফাতাহ আল-বুরাহ

সুদানের অন্তর্বর্তী সরকার গত মাসে আমেরিকার তীব্র চাপের মুখে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়। দেশটির সরকার এমন সময় এ সিদ্ধান্ত নেয় যখন সুদানের মুসলিম জনগণ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তাদের দেশের যেকোনো ধরনের সম্পর্কের ঘোর বিরোধী।  ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে রাজধানী খার্তুমসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং নিরাপত্তা বাহিনীর হামলায় বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়। #

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।