পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে আমেরিকার সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i88370-পরমাণু_সমঝোতা_পুনর্বহাল_করতে_আমেরিকার_সঙ্গে_আলোচনায়_প্রস্তুত_রাশিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। গতকাল (রোববার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০২১ ০৪:৪৬ Asia/Dhaka
  • মিখাইল উলিয়ানভ
    মিখাইল উলিয়ানভ

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য আমেরিকার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। গতকাল (রোববার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ কথা বলেছেন।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার জন্য রাশিয়া মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

ভিয়েনায় মার্কিন মিশনের পক্ষ থেকে এক টুইটার বার্তাযর জবাবে মিখাইল উলিয়ানভ একথা বলেন। মার্কিন মিশন থেকে বলা হয়েছে- মিত্রদের ঘনিষ্ঠ সহযোগিতা নিয়ে আমেরিকা অর্থবহ কূটনৈতিক তৎপরতা শুরু করতে প্রস্তুত যাতে পরমাণু সমঝোতায় দুপক্ষের ফেরা সম্ভব হয়।

এর আগে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি আইআইএ-তে ইরানের বিরুদ্ধে শক্ত প্রস্তাবনা তোলার প্রক্রিয়া স্থগিত করলে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ তার প্রশংসা করেন।

তিনি আরেকটি টুইটার বার্তায় বলেছিলেন, চারপাশে বহু রকমের নেতিবাচক তথ্য ঘুরছে তবে আমরা যা ভাবছি বাস্তবতা ততটা খারাপ নয়।#

পার্সটুডে/এসআইবি/৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।