ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া: ‘প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে পাকিস্তান’
https://parstoday.ir/bn/news/world-i9448-ভারতের_ক্ষেপণাস্ত্র_পরীক্ষার_প্রতিক্রিয়া_প্রতিরক্ষা_সক্ষমতার_উন্নয়ন_ঘটাবে_পাকিস্তান’
ভারতের শব্দ অপেক্ষা দ্রুতগামী বা সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপরীতে প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে বলে ঘোষণা করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আজ(সোমবার) আরো বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটানো হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ১৬, ২০১৬ ০৬:৪৯ Asia/Dhaka
  • ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া: ‘প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে পাকিস্তান’

ভারতের শব্দ অপেক্ষা দ্রুতগামী বা সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপরীতে প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে বলে ঘোষণা করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আজ(সোমবার) আরো বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটানো হবে।

এ ছাড়া, ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগও প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এ অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বিনষ্ট হবে এতে । তিনি আরো বলেন, আমেরিকার সহযোগিতা পাচ্ছে ভারত। ওয়াশিংটন মনে করে চীনকে ঠেকাতে শক্তিশালী ভারতের প্রয়োজন রয়েছে। এ সব বিষয় পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে তুলবে বলেও ঘোষণা করেন তিনি।

ভারতের সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিনের মধ্যেই এ প্রতিক্রিয়া ব্যক্ত করল পাকিস্তান। গতকাল উড়িষ্যা উপকূলে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে ভারত।#

পার্সটুডে/মূসা রেজা/১৬