মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করল চীনের ২ যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/world-i9721-মার্কিন_গোয়েন্দা_বিমানের_গতিরোধ_করল_চীনের_২_যুদ্ধবিমান
দক্ষিণ চীন সাগরে মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে চীনের দুইটি যুদ্ধবিমান। মার্কিন গোয়েন্দা বিমানটির গতি অনিরাপদ ভাবে রোধ করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৬ ০৪:০৫ Asia/Dhaka
  • মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করল চীনের ২ যুদ্ধবিমান

দক্ষিণ চীন সাগরে মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে চীনের দুইটি যুদ্ধবিমান। মার্কিন গোয়েন্দা বিমানটির গতি অনিরাপদ ভাবে রোধ করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন।

পেন্টাগনের বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান রুটিন টহল দেয়ার সময়ে এ ঘটনা ঘটেছে। উপযুক্ত সামরিক এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা দফতর চীনের কাছে বিষয়টি উপস্থাপন করছে বলেও এতে উল্লেখ করা হয়।

এদিকে গত সপ্তায় চীন বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে নিজেদের নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জগুলোতে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে বাধ্য হচ্ছে। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ বাহিনীর পর্যবেক্ষণ তৎপরতার কারণে সেখানকার দ্বীপপুঞ্জগুলোতে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে বেইজিং বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৯