পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i98048-পাকিস্তানের_ওপর_নিষেধাজ্ঞা_দিচ্ছে_আমেরিকা
পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে আমেরিকা। বিরোধী রিপাবলিকান দলের ২২ জন সিনেটর এ বিষয়ে একটি খসড়া বিল প্রস্তাব করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৬:১৬ Asia/Dhaka
  • আফগান যুদ্ধে মার্কিন বাহিনীর সহযোগী হওয়ার কারণে পাকিস্তানকে খেসারত দিতে হয়েছে অনেক
    আফগান যুদ্ধে মার্কিন বাহিনীর সহযোগী হওয়ার কারণে পাকিস্তানকে খেসারত দিতে হয়েছে অনেক

পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে আমেরিকা। বিরোধী রিপাবলিকান দলের ২২ জন সিনেটর এ বিষয়ে একটি খসড়া বিল প্রস্তাব করেছেন।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং সামরিক বাহিনীর চিপস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি আফগানিস্তানে মার্কিন বাহিনীর অপমানজনক ব্যর্থতার কথা স্বীকার করার পর সিনেট পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই উদ্যোগ নিল

আফগান যুদ্ধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধে যেমন পাক সেনারা মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করেছে তেমনি সন্ত্রাসীদের বোমা ও মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া পাকিস্তানের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যারা আর্থিক মূল্য বিশাল।

এরপরও যদি আমেরিকা পাকিস্তানের ওপর তালেবান ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে দেশটি আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের আরো ঘনিষ্ঠ হয়ে উঠবে। সে ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞা আমেরিকার জন্য হিতে বিপরীত হবেএরইমধ্যে পাকিস্তান চীনকে নিয়ে আঞ্চলিক কয়েকটি দেশের সঙ্গে একটি বলয় গড়ে তোলার চেষ্টা করছে যা মূলত মার্কিন-বিরোধী বলয় হিসেবে আত্মপ্রকাশ করবে।#

পার্সটুডে/এসআইবি/৩০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।